মধুখালীতে রেলে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

 
 
 
ফরিদপুরের মধুখালীতে রেললাইন মেরামতের ইঞ্জিনে কাটা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার কালুখালী-ভাটিয়াপাড়া রেল পথের ঘোড়াখালী রেল স্টেশনের ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার কালপোহা গ্রামের মৃত রফিকুলের স্ত্রী  রাবেয়া বেগম (৪০) এবং মীরের পাড়া গ্রামের লকাই মল্লিকের ছেলে ফারুক (৪০)।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ঘোড়াখালী ব্রিজের উপর দিয়ে রাবেয়া ও ফারুক পার  হওয়ার সময় বোয়ালমারী থেকে মধুখালী রেলস্টেশনের যাওয়ার পথে রেলের ইঞ্জিনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মধুখালী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।