জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীরা দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী নিউইর্য়ক থেকে লন্ডনে গেছেন। সেখান থেকে বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা। তবে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এখনও দেশে ফেরেন নি। তিনি নিউইয়র্ক সফর শেষ করে মেক্সিকোতে গেছেন। সেখানে তাঁর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য প্রযুক্তিবিষয়ক একটি পুরস্কার গ্রহণ করার কথা। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হতে পারে কী না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সে ধরনের আভাস আছে। কিছু বিশ্বস্ত সূত্র থেকে খবর পাচ্ছি যে তাঁকে সরিয়ে দেওয়া হবে, এ রকম একটা ইঙ্গিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আছে।’