মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ শাজাহান আকন্দ মো. তাজুল ইসলাম ৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বারগুলোর ওজন ১ কেজি ২০০ গ্রাম। শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৬০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের জানান, রাত পৌনে ৯টার দিকে মালিন্দ এয়ারলাইন্সে করে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন তাজুল। বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় তাঁকে তল্লাশি করলে জুতার ভেতর স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।