হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে সম্মান (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ১১ অক্টোবর পর্যন্ত করা যাবে। মোবাইল কোম্পানি টেলিটকের প্রিপেইডে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তি-ইচ্ছুকেরা এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ থেকে ৫ নভেম্বরের মধ্যে। এবার সাতটি অনুষদের অধীনে ১৮টি কোর্সে মোট ১৭৬০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে।