মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে মোহাম্মদ রায়হান (২৩) নামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়হানের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের অভিযোগ রয়েছে।
নগরীর চন্দনপুরা এলাকার দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী রায়হান শিবিরের সাথী। তিনি চট্টগ্রামের বাকলিয়ায় স্থায়ীভাবে বাস করেন। তিনি সাতকানিয়ার মনজুর আলমের ছেলে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রায়হান শিবিরের বাকলিয়া থানার বড় মিয়া মসজিদ উপ কমিটির সভাপতি। ছাত্রশিবিরের মিছিলের প্রস্তুতির সময় রায়হানকে গ্রেপ্তার করা হয়। ওসি মহসিন বলেন, “রায়হানের বিরুদ্ধে গত বছর বিভিন্ন সময়ে বাকলিয়া এলাকায় নাশকতা-ভাংচুরের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এছাড়া তার কাছ থেকে ঈদ পরবর্তী বাকলিয়া এলাকায় নাশকতা পরিকল্পনার বেশকিছু গোপন নথি পাওয়া গেছে”।