কেরানীগঞ্জে চার খুন: গ্রেফতার আরো ৩

 
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজনকে খুনের ঘটনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সুমন ও স্ত্রী আফসানা এবং চান মিয়া।
র‌্যাব-১০ এর দাবি, কেরানীগঞ্জের চার খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী হল গ্রেফতারকৃত সুমন। ঘটনার পরপরই সুমন তার স্ত্রীসহ আত্মগোপণ করে। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের  উল্লাপাড়া থেকে নাসির নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ঢাকা জেলা পুলিশ একই ঘটনায় আরো চারজনকে গ্রেফতার করেছে।
গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর কালাকান্দি এলাকার ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্যাট থেকে সাজু (৩৫), তার  স্ত্রী রাজিয়া বেগম ওরফে রঞ্জি (২৭) এবং তাদের দুই সন্তান ইমরান (৭) ও সানজিদার (৩) লাশ উদ্ধার করে পুলিশ।