ধূম্রজাল সৃষ্টি করছে সরকার: ফখরুল

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর অপসারণের নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার জনরোষ থেকে বাঁচতেই এমন কাজ করেছে।  এর মাধ্যমে সরকার জনগণকে বিভ্রান্ত করতে চায়। কারণ মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীর অপসারণের ব্যাপারে কিছুই জানেন না। এসময় তিনি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
তিনি বলেন, লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে ২০ দলের সমর্থন রয়েছে। ঈদ ও পূজার কারণে আমরা কর্মসূচি দিচ্ছি না।
ফখরুল জানান, ঈদের পর খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে। তবে কোথায় কখন গণসংযোগ করবেন তা এখনো ঠিক হয়নি।