এশিয়ান গেমস টি-টোয়েন্টি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে কুয়েতের বিরুদ্ধে ২০৩ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
বুধবার ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ড টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী দুই ব্যাটসম্যান এনামুল (৩৮) ও তামিম (২৮) এগিয়ে নিয়ে যায় বাংলাদেশকে। এছাড়া মোহাম্মদ মিঠুন (৫৯) ও সাব্বির রহমান (৩৯) দলকে আরো এগিয়ে নিয়ে যায়। নয় উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।
বাংলাদেশের ছুড়ে দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ২১ রানে অলআউট হয় কুয়েত। কুয়েতের পক্ষে সর্বোচ্চ রান করেন আলোতাইবি মোহাম্মদ (৭)।
বাংলাদেশের পে আরাফাত সানি ৪ উইকেট, মাহমুদউল্লাহ ৩ উইকেট নেন। সাকিব আল হাসান, সাব্বির রহমান ও শুভাগত হোম প্রত্যেকে একটি করে উইকেট নেন।