ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু একসেস রোডে তীব্র যানজট শুরু হয়েছে। এতে পূজা ও ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
পুলিশ জানিয়েছে, সোমবার থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের বিভিন্ন অংশে পণ্যবাহী কয়েকটি ট্রাক বিকল হওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার মহাসড়কের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে ভয়াবহ যানজট।
কালিয়াকৈরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার মহাসড়ক জুড়ে এ যানজট। কোরবানির পশুর শতশত ট্রাক ও কাঁচামাল ভর্তি ট্রাক আসার ফলে হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ যানজট নিরসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোঃ যুবাইদুল আলম জানান, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।