নান্দাইলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

 
 
 
ময়মনসিংহের নান্দাইলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষে নারসহ ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার গারুয়া ভাটুয়াপাড়া গ্রামে এই সংর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিত্সা নিয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ শিকারের জন্যে নরসুন্দা নদীতে দুই পক্ষের পাল্টাপাল্টি বাঁধ নির্মাণ ও ভাটুয়াপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ ও  ইমাম নিয়োগ নিয়ে বিতর্কের জের ধরে এ সংঘর্ষ ঘটে।
 
এ বিষয়ে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ বলেন, তিনি মসজিদ নিয়ে দুটি পক্ষের দ্বন্দ্বের কারণ খতিয়ে দেখার জন্যে ঐ গ্রামে যান। কিন্তু দুই পক্ষ পুলিশের উপস্থিতি উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারতো।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।