রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে চাকরি দেয়ার নামে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, আনিসুজ্জামান মোল্লা (৩২), হিরন হাওলাদার ওরফে রানা (৪২), মঞ্জুরুল হক মিলন (৩৪) ও মিজানুর রহমান (২৭)।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাজাদা মো: আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা শাহজালাল বিমানবন্দরে বিভিন্ন কর্মচারী পদে নিয়োগ পত্র তৈরি করে ৬ লাখ টাকা করে আদায় করেছেন। এরকম ভূয়া নিয়োগপত্র নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি বিমানবন্দরে গিয়ে জানতে পারেন যে তাদের নিয়োগপত্রটি ভূয়া। প্রতারিত ব্যক্তিদের পক্ষ থেকে আব্দুল হাই মোল্লা খিলক্ষেত থানায় একটি জিডি করেন। ঐ জিডি তদন্ত করে খিলক্ষেতের ব্যাপারী পাড়ার ১৪ নম্বর বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।