সিলেটে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেন তিনি। এরপর সকাল ১০টার পরপরই তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
সিলেটে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থানকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের নেতা-কর্মীরা দেখা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে  যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেখান থেকে ২৯ সেপ্টেম্বর  যুক্তরাজ্য যান তিনি।