আজারবাইজানে গ্রেনেড নিক্ষেপে এক বাড়িতে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। বুধবার এ ঘটনার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজারবাইজানের রাজধানী বাকু থেকে ৩২০ কিমি পশ্চিমে গোরানবয় অঞ্চলে ঘটনাটি ঘটে। পারিবারিক বিরোধের জের ধরে গ্রেনেডটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সন্দেহভাজন হামলাকারী রাফিগ হুসেইনভ (৩৬) তার শ্বশুর বাড়িতে গ্রেনেডটি নিক্ষেপ করেন। ঘটনার সময় হুসেইনভের স্ত্রী তার বাবা’র বাড়িতে ছিলেন।