ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ফুরসুন্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামে গ্রামে বিরোধ চলে আসছিল। এর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার এবং জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেকের দল আজ সকালে সংঘের্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে, শৈলকুপা থানার এস আই মিজানুর রহমান জানান, উপজেলার পিড়াগাতি গ্রামে জামি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৮ সেপ্টেম্বর গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে  ইকবাল হোসেন (৪০) নামে একজন আহত হন। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।