যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়েই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।