সরকারকে সংলাপের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংঘাত নয়, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। আর এটাকে দুর্বলতা মনে করলে সরকার বড় ভুল করবে। আলোচনা-সংলাপে না এলে আন্দোলনের বিকল্প থাকবে না। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সমস্যা নিরসনে আওয়ামী লীগকেই এগিয়ে আসতে হবে। এজন্য সংলাপই একমাত্র ফলপ্রসূ পন্থা।
তিনি বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দিলেই মানুষের ােভ কমবে না। এসময় তিনি প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের দাবি জানান ফখরুল।