কক্সবাজারের উখিয়ায় স্বামীর নির্যাতনে খতিজা খাতুন(২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোহিঙ্গা স্বামী নূর মোহাম্মদ পলাতক রয়েছেন।
উখিয়া থানার এস আই দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খতিজার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে স্বামী নূর মোহাম্মদকে আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।