মেয়ের মা হলেন মিলা কুনিস

 
অপেক্ষার পালা শেষ হল মিলা কুনিস ও অ্যাশটোন কুচারের। মঙ্গলবার একটি মেয়ে শিশু জন্ম দেন মিলা। সূত্র: পিপল ও মেইল অনলাইন।
জানা গেছে, পরিবার কিংবা কোনো দেহরক্ষী ছাড়াই হাসপাতালে গিয়েছিলেন তারা। মঙ্গলবার সকাল ছয়টায় হাসপাতালে যান তারা। সঙ্গে সঙ্গে মিলাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়।
মিলা-কুচারকে সর্বশেষ দেখা গিয়েছিল শনিবার হলিউডের একটি পার্কে। সেখানে তাদের সঙ্গে ছিল দুইটি কুকুর। 
গত ফেব্রুয়ারিতে আংটি বদল করেন ৩১ বছর বয়সী  মিলা ও ৩৬ বয়সী কুচার। এরপর মার্চ মাসে সন্তান আসার খবর জানান তারা।