নোয়াখালীর আদালতে লতিফ সিদ্দিকীকে হাজির হওয়ার নির্দেশ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার  অভিযোগে নোয়াখালীর  সদর  আদালতে বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে। আদালতের বিচারক মো. জহির উদ্দিন মামলাটি আমলে নিয়ে আগামী  ১১ ডিসেম্বর  লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু নাছের ভুঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তারেক রহমান ভুঁইয়া।