শিরোপা ধরে রাখতে লড়ার সুযোগই পেল না বাংলাদেশ। বৃষ্টির কারণে সেমি-ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর টসে শ্রীলঙ্কার কাছে হেরেছে মাশরাফিরা।
বৃহস্পতিবার ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করলে বৃষ্টি নামে। এরপর আর খেলা সম্ভব না হওয়ায় ম্যাচ রেফারি ভেঙ্কটপতি রাজু টসের সাহায্য নেন।অধিনায়ক লাহিরু থিরিমান্নে টস জিতলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা।
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের সঙ্গে। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।