শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে : ফারুক খান

 
সাবেক বাণিজ্য ও বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।
বৃহস্পতবিার গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বরকত আলী খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। 
মুহাম্মদ ফারুক খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।