নওগাঁয় বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার কিসমত কসবা গ্রামের আব্দুল মজিদ ও ফটিক হোসেন এবং মনহা গ্রামের আবুল কাশেম।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নিহতরা একটি মোটরসাইকেল যোগে সদর উপজেলা পাকুড়িয়া গ্রামে বিএনপির স্থানীয় একটি কর্মীসভায় যোগ দান করেন। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনই মারা যান। আর বাসটি রাস্তার পার্শে গাছের পাশে সাথে আটকে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।