রাজপথে ঝাড়ু হাতে মোদি

 
গান্ধী জয়ন্তীতে ভারতের রাজধানীর রাজপথে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ বছরের মধ্যে পরিষ্কার ভারত (Clean India) তৈরির লক্ষ্যে এ দিনরাজপথ ঝাড়ু দিলেন তিনি।বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মদিনে সকালে হাতে ঝাড়ু তুলে নেন মোদি।  গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রচার। এক সপ্তাহ আগে থেকেই সরকারি দফতরের পুরনো আসবাব ও ফাইল সরিয়ে ফেলা হচ্ছিল। 
২০১১ সালের আদমসুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের মাত্র ৩২.৭০ শতাংশ বাড়িতে রয়েছে শৌচালয়। এই বছর প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দেখা গিয়েছে ভারতের বহু মানুষ এখনও খোলা আকাশের নিচেই মলত্যাগ করেন।
এ দিন ক্লিন ইন্ডিয়া বক্তৃতায় মোদি বলেন, আজ থেকে পাঁচ বছর পর ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বার্ষিকীতে স্বচ্ছ ভারতই হবে তার জন্য সেরা উপহার। খবর আলজাজিরা, জি নিউজ ও এনডিটিভি।