ফেনীতে কুড়িয়ে ককটেলে উড়ে গেল শিশুর কব্জি

 
 
ফেনীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফোরণে সাঈদ হোসেন (৮) নামে শিশু মারত্মক ভাবে আহত হয়েছে। এতে শিশুটির কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর মধুয়্যাই গ্রামের আমিন করিমের ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে শিশু সাঈদ হোসেন বাড়ী পাশে খেলা করার সময় বল সদৃশ্য একটি বস্তু দেখতে পায়। কুড়িয়ে পাওয়া ওই বস্তুকে বল মনে করে নাড়াছাড়া করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুটির ডান হাতের কব্জি উড়ে যায়। এছাড়া মুখমণ্ডসহ শরীরের সামনে বিভিন্ন অংশ ঝলসে গেছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা ককটেল বিস্ফোরণে শিশুর ডান হাতের কব্জি উড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে (শিশু) উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, তিনি কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত হওয়ার খবর শুনেছেন।