পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ কিলোমিটার যানজট, দুর্ভোগ

 
 
পবিত্র-ঈদুল আযহায় ঘরমুখো মানুষের নারীর টানে বাড়ি ফেরার পথে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ কিঃ মিঃ মিটার যানজট এলাকা জুড়ে গাড়ী দীর্ঘ সাড়ি হয়েছে। এতে যানজটে সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে ইদে ঘরমুখো যাত্রী সাধারন। ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল, বানিয়াজুরী, তরা টোলপ্লাজা, মূলজানও মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবা দিবাগত  রাত  ২ টা থেকেই ধিরে ধিরে বাড়তে থাকে ছোট বড় গাড়ীর চাপ। পাটুরিয়া ঘাট থেকে ৫ কিলোমিটার পর্যন্ত বাস, ট্রাকসহ ছোট বড় শত শত গাড়ী পারপারের অপেক্ষায় রয়েছে বলে ভুক্ত ভোগীরা জানান।
বিআইডবি­উটিসির পাটুরিয়া অফিস সূত্রে জানা যায়, নিরাপদে ঈদে ঘর মুখো মানুষের বাড়ি ফেরার পথে ভোগান্তির কথা বিবেচনা করে পারাপারের জন্য ঘাট এলাকায় ৯ টি রো রো ৩ টি কেটাইপ ও ৬ টি ইউটিলিটি ফেরী চলাচল করছে। তার রাত ৩ টার দিকে একটি ফেরীতে সমস্যা দেখা দিলে তা বন্ধ করে দেয়া হয়। পাটুরিয়ায় ৫ টি ঘাটের মধ্যে ৪ টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করছে। তার মধ্যে ৫ নং ঘাট দিয়ে ছোট যানবাহন চলাচল ও ১,২,৩ নং ঘাট দিয়ে সকল প্রকার বড় গাড়ী চলাচল করছে।

বিআইডবি­উটিসির পাটুরিয়া অফিসের সহকারী ম্যানেজার মোহাম্মদ রাসেল জানান, ভোর হওয়ার সাথে সাথে কিছু যানবাহনের জট দেখা গেছে। তবে গাড়ী পারাপারের জন্য প্রচুর ফেরী রয়েছে। কিছুক্ষনের মধ্যেই সব গাড়ী পারাপার করা সম্ভব হবে। তাছাড়া ৫ নং ঘাট দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ছোট যানগুলো তাড়াতাড়ি পার করা হচ্ছে।