লতিফ সিদ্দিকী এখন মেক্সিকোতে





মহানবী (সা.), হজ্ব এবং তাবলীগ জামায়াত নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিতর্কিত হওয়া লতিফ সিদ্দিকী এখন মেক্সিকোতে অবস্থান করছেন। মেক্সিকোতে সদ্য সমাপ্ত Wold Congress on Infomation Technology অর্থাৎ WCIT Mixico  ২০১৪-র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেও মূল অনুষ্ঠান এবং সমাপনীতে ছিলেন না।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক মেক্সিকোতে অবস্থানরত বাংলাদেশ কম্পিউটার সমিতির এক কর্মকর্তা ইত্তেফাককে জানান, জবাব সিদ্দিকী সেখানে তার এক ব্যবসায়ী বন্ধুর বাসায় আছেন। সাথে রয়েছেন স্ত্রী ও এক মেয়ে। তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন না। তবে দেশে ঘনিষ্ঠদের সাথে যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, হজ নিয়ে নেতিবাচক মন্তব্য করলেও তিনি ১৯৯৮ সালে হজ পালন করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।