গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত এবং চালকসহ অপর এক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার রূপনগর কমিউনিটি সেন্টারের পাশে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাপাসিয়াগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে রূপনগর কমিউনিটি সেন্টারের পাশের সড়কে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে এর যাত্রী কুলছুম বেগম (৬০) মারা যান। নিহত কুলছুম উপজেলার টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের বাসিন্দা। চালক ও অপর এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।