ভারতে পদদলিত হয়ে ৩২ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে দুসেরা (রাবণ বধ) উৎসবে পদদলিত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে বিহারের পুলিশ প্রধান জানিয়েছেন। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় এ ঘটনা ঘটে। এতে আহত কমপক্ষে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাজ্য পুলিশ প্রধান পি কে ঠাকুর জানান। খবর রয়টার্সের।

পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানের বাইরে দুসেরা উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় রাবণের বিশালাকায় কুশপুতুল দাহ হওয়ার দৃশ্য দেখতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়। উৎসব শেষে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর পথে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।