নাফনদীতে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

 
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত দুইটার দিকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। 
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে বিজিবি সদস্যরা সাবরাং ইউনিয়নের ৪নং সুইচ গেইটস্থল নাফনদীতে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ইয়াবাগুলো মিয়ানমার সমুদ্র অতিক্রম বাংলাদেশে নিয়ে আনা হচ্ছিল বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।
এ প্রসঙ্গে টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলি ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে।