ঐশ্বরিয়ার স্থলে সানি লিওনকে দেখা যাবে ‘ঢুলি তারো’ গানের নৃত্যে।
ভারতীয় গণমাধ্যম জানায়, ঐশ্বরিয়া রাই বলিউডে পা রেখেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার মধ্য দিয়ে। আর এ সিনেমায় অভিনয় করতে গিয়েই বাস্তব জীবনেও সালমানের সঙ্গে প্রেমের জালে আবদ্ধ হয়েছিলেন ঐশ্বরিয়া।
ওই সিনেমার জনপ্রিয় গান ‘ঢুলি তারো’ আবার নতুন করে রিমেক হচ্ছে। এবার সেই গানটি নতুন করে পরিচালক ববি চৌধুরী তার ‘লীলা’ নামের সিনেমায় চিত্রায়ন করতে যাচ্ছেন। তবে এই গানটিতেই এবার ঐশ্বরিয়ার বদলে থাকছেন ‘লীলা’ সিনেমার নায়িকা সানি লিওন।