ফরিদপুরের মধুখালী থানা পুলিশ তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা সাভার থানার বৈদ্যপাল পাড়া গ্রামের মো. আনোয়ার (৫৮), গাজিপুর জেলার কালিয়াকর থানার কালাম পুর গ্রামের আ. মজিদ (৬০), মাদারিপুর জেলার শীবচর থানার বহেরাতলা সোনাহার কান্দি গ্রামের কুদ্দুস মাতবর (৫২)।
মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শুক্রবার মধুখালী বাজার বাসস্টান্ডে ফরিদপুর থেকে বীজ কেনার উদ্দেশ্যে জেলার কোতয়ালী থানার চরমাধবদী গ্রামের মঙ্গল মোল্যা নামে এক ব্যবসায়ী বাজারে নেমে সামনে এগোতে থাকলে ওই আসামিরা তাকে প্রাইভেটকার দিয়ে পথরোধ করে নিজেদের ডিবি পরিচয় দেয়। এরপর আসামিরা মঙ্গলের কাছে জাল টাকা আছে দাবি করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে একটি স্লিপ হাতে ধরিয়ে দিয়ে বলেন, টাকা পরীক্ষা করা হবে। এই স্লিপ নিয়ে পরে দেখা করাব কথা বলে ক্ষণিকের মধ্যেই প্রাইভেটকারটি দ্রুত মাগুরা অভিমুখে চলে যায়। তাৎক্ষণিক মঙ্গলের চিৎকারে স্থানীয় লোকেরা মধুখালী থানায় ঘটনাটি জানালে বাগাটে মহাসড়কে কর্তব্যরত পুলিশের এস আই মো. আব্দুর রব ধাওয়া করে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে।
এ ঘটনায় মঙ্গল মোল্যা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মধুখালী খানায় মামলা করেছেন।