মোদির বিমানে গ্রেনেড!

 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য অপেক্ষমাণ রাখা এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়োজাহাজ থেকে একটি নিষ্ক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বোয়িং ৭৪৭-৪০০ নামে ঐ বিমানটি থেকে শুক্রবার এটি উদ্ধার করা হয়। খবর: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
বিমানটি আইজিআই বিমানবন্দরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা ছিল। এর মানে হচ্ছে, বিমানটি যাত্রার জন্য একেবারে প্রস্তুত। যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীকে বহনকারী জামবো জেটের উড়োজাহাজটি কোনো কারণে জটিলতায় পড়লে মোদিকে বহনের জন্য এই উড়োজাহাজটি স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।
তবে, বৃহস্পতিবার রাতে মোদি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিমানটিকে বাণিজ্যিক কাজের অনুমতি দেয়া হয়।
বিমানটির প্রথম ফ্লাইট এল-৯৬৫ থেকে গ্রেনেডটি উদ্ধার করে এয়ার ইন্ডিয়ার ক্রু সদস্যরা। ফাইটটি মুম্বাই থেকে জেদ্দা যাচ্ছিল। জেদ্দায় অবতরণের সময় ঘটনাটি স্থানীয় নিরাপত্তা সংস্থাকে জানানো হয় বলে জানিয়েছে সূত্র।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র পিটিআইকে বলেছেন, একটি সন্দেহজনক বস্তু এয়ারক্রাফটের বোর্ডে পাওয়া গেছে। এটি নিয়ে অনুসন্ধান চলছে।