নিজের বক্স অফিস রেকর্ড ভাঙলেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। তার অভিনীত ‘কৃশ-৩’ চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে ২৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছিল। সেখানে ‘ব্যাং ব্যাং’ চলচ্চিত্রটি আয় করেছে ২৭ কোটি ৫৪ লাখ রুপি। খবর: এনডিটিভির।
এক বিবৃতিতে ঋত্বিক এজন্য আনন্দ প্রকাশ করে বলেছেন, এটি একদিক থেকে আমার বেড়ে ওঠা ও শক্তি সঙ্গে প্রতিযোগিতা করেছে। কিন্তু এটা একা আমার বিষয় না। আমি দর্শকদের আনন্দ দিতে পেরেছি এতেই খুশি।
‘ব্যাং ব্যাং’ এর সাফল্যের জন্য শিল্পী, চলচ্চিত্রের পুরো টিম ও পরিচালক সিদ্ধার্থের কৃত্বিতের কথা উল্লেখ করেছেন ঋত্বিক।
গত ২ অক্টোবর ফক্স স্টার স্টুডিওর ব্যানারে সিদ্ধার্থ আনান্দের পরিচালনায় ‘ব্যাং ব্যাং’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। ঋত্বিকের সহশিল্পী হিসেবে রয়েছেন ক্যাটরিনা কাইফ। প্রাগ, গ্রিস ও লন্ডনে এর দৃশ্য ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২০১৩ সালের ১ নভেম্বর মুক্তি পেয়েছিল ঋত্বিক অভিনীত সায়েন্স ফিকশন ঘরানার চলচ্চিত্র ‘কৃশ-৩’।