আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 
 
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে নাহিদ (৫) ও শামীম (৪)  নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের শিকারী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো— নাহিদ ঐ গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং শামীম একই গ্রামের রতন মিয়া ছেলে।
জানা যায়, শনিবার দুপুর দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজা-খুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় গ্রামের মসজিদের সামনের পুকুরে তাদের লাশ পাওয়া যায়। কোন এক সময়ে সবার অজান্তে হয়তো দুজনেই পানিতে পড়ে মারা যায়। সম্পর্কে তারা চাচাতো ভাই বলে জানা গেছে।
ঈদের ঠিক একদিন পূর্বে এ মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা শোকের ছায়া নেমে আসে।