ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসায় সেতু থেকে একটি মাইক্রোবাস খালে পড়ে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুবিনা বেগম (২৫) এবং সাত বছর বয়সী তার যমজ ছেলে নীরব ও সৌরভ।
জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকার মিরপুর থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। রবিবার ভোরের দিকে উজানিসা সেতু থেকে মাইক্রোবাসটি পড়ে যায়। পরে খালে ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।