রাশিয়ায় সমপ্রতি একটি ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। গণমাধ্যমগুলোও বিষয়টিকে লুফে নিয়েছে। আর তা হলো একটি মাছের মুখে মানুষের দাঁত পাওয়া গেছে! বিষয়টি সবাইকে হতবাক করেছে।
আলেক্সান্ডার করোবভ নামের এক জেলে জানিয়েছেন, তিনি আরখাঙ্গেলস্ক নামক স্থানে মাছ ধরার সময় একটি মাছ দেখে বিস্মিত হয়ে পড়েন। তিনি বলেন, আমি মাছটিকে হাতে নিলাম এবং ঘ্রাণ নিলাম। মাছটি তখনো ভাল ছিল। তাই তার শ্বাসযন্ত্র খুলে দেখলাম, সেটি এখনো লাল আছে। IMG0 কিন্তু মুখটাকে সরাসরি মাছের মতো মনে হচ্ছিল না। সন্দেহ হওয়ায় মুখ খুলে সামান্য সময়ের জন্য ভীত হয়ে গেলাম। এর দাঁতগুলো সাধারণ মাছের মতো নয়। মানুষের দাঁতের মতো! পরে তিনি স্থানীয় মত্স্য বিভাগে মাছটি নিয়ে এলেন। পরে মাছটি বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞানীরা জানান, মাছটি সত্যিই অদভুত। ধারণা করা হচ্ছে, মাছটি আমেরিকার মিষ্টি পানির মাছ। এই পানির ৯০ প্রজাতির মাছ আছে যার মধ্যে এই মাছটি পড়তে পারে। তবে মাছটি তৃণভোজী। - ইউপিআই