চট্টগ্রামে একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। রবিবার সকালে সদরঘাট থানার রশিদ ভবন এলাকায় জামান পেট্রোল পাম্প থেকে বাহার উদ্দিনের (২৫) লাশ উদ্ধার করা হয়। তিনি মাদারবাড়ি রেল লাইন বস্তিতে থাকতেন।
জানা গেছে, সকালে পেট্রোল পাম্পের টাকা চুরির সময় বাহারকে হাতেনাতে ধরে কর্মচারীরা। এ সময় স্থানীয় ও অন্যরা মিলে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদরঘাট থানায় একটি হত্যা মামলা করেন।