স্প্যানিশ লিগে প্রথম হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। নিজেদের সপ্তম ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হারের লজ্জা পায় মাদ্রিদ। এই জয়ে ৭ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ভ্যালেন্সিয়া। আর ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলো মাদ্রিদ।