মানসিক অবসর চান হৃতিক

 
 
অনেক তর্ক-বিতর্ক ও চ্যালেঞ্জ ছোড়াছুড়ির পর প্রকাশ হয়েছে হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং’ ছবিটি। সিদ্ধার্ধ আনন্দ পরিচালিত ছবিটি বৃহস্পতিবার মুক্তি পাওয়ার পর দুই দিনেই ৫০ কোটি রুপি জমা হয়েছে। নিশ্চিত সফলতার দিকেই আগাচ্ছে তার আপডেট ছবি ‘ব্যাং ব্যাং’। তাই পরবর্তী ছবি ‘মহেঞ্জো দারো’ এর শুটিং শুরু হওয়ার আগে ‘মেন্টাল ব্রেক’ নিতে চান এই তারকা অভিনেতা।
 
IMG0
 
টেলিফোনে দেয়া আইএএনএসকে দেয়া এক সাক্ষাত্কারে হৃতিক বলেছেন, ‘মানসিক অবসরের জন্য আমি কিছুটা সময় দূরে কোথাও কাটাতে চায়।’ তিনি বলেন, বৈচিত্র জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। কোনো কিছু একঘেঁয়ে হয়ে গেলে তার প্রতি প্রবল আগ্রহও এক সময় কমে যায়।