জাপানে টাইফুনে ডুবে গেছেন ৩ মার্কিন সামরিক কর্মকর্তা

 
জাপানে শক্তিশালী টাইফুন ফ্যানফোন আঘাত হেনেছে। প্রবল ঢেউয়ে তিন মার্কিন সামরিক কর্মকর্তা ডুবে গেছেন। তারা এখনো নিখোজঁ রয়েছেন।খবর এএফপির।
টাইফুনটি সোমবার ভোরের দিকে মধ্য জাপানে আঘাত হানে। বাতাসের গতিবেগ ঘণ্টা ১৮০ কিলোমিটার (১১২ মাইল) পর্যন্ত। আবহাওয়া সংস্থা এ খবর জানিয়েছে। 
বেলা ১১টার দিকে ঝড়টি টোকিওর দক্ষিণে ইওকোহামার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জাপানি পুলিশ ও কোস্টগার্ড জানায়, ৪ ব্যক্তি ইতোমধ্যে মারা গেছে অথবা নিখোঁজ। এদের ৩ জন মার্কিন সামরিক কর্মকর্তা।