কাশিমপুরে সাঈদীর ঈদ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও কামারুজ্জামানসহ দলটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ঈদ কাটছে এবার কাশিমপুর কারাগারে। একই সঙ্গে ওই বন্দিশালায় ঈদ উদযাপন করছেন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতা।

জানা গেছে, বিএনপি নেতা খন্দকার মো. মোশারফ হোসেনসহ চারজন ডিভিশনপ্রাপ্ত ও আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এ কারাগারে রয়েছেন। বিএনপি’র নেতাকর্মী অনেকেই এ কারাগারে ঈদ উদযাপন করছেন। তাদের মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, কর্নেল এহসান, মেজর মুকিত, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও মীর কাশিম আলী এবং জামায়াত নেতা কামারুজ্জামান প্রমুখ ডিভিশনপ্রাপ্তদের তালিকায় রয়েছেন। ব্যারিস্টার মো. ফখরুল ও ভারতের উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) নেতা অনুপ চেটিয়াসহ চারজন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন এ জেল খানায়। এছাড়াও ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১০ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ ৫৭০ জন এ বন্দিশালায় ঈদ উদযাপন করছেন।