মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানে ৮ ‘জঙ্গি’ নিহত

মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের উপজাতি অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে আট ‘জঙ্গি’ নিহত হয়েছেন। গতকাল সোমবার ওই এলাকার শাল সম্প্রদায়ের একটি বাড়িতে ও একটি গাড়িতে দুটি ক্ষেপনাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
 
গত দুই সপ্তাহে ওই উপজাতি এলাকায় এ নিয়ে চারবার ড্রোন হামলার ঘটনা ঘটলো।
 
ওই এলাকায় জঙ্গি নিধনে গত জুনে অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী। বহুদিন ধরেই তালেবান এবং আলকায়েদা জঙ্গি গোষ্ঠী মদদ দিয়ে এ উপজাতি গোষ্ঠীটিকে ব্যবহার করে আসছিল। তাই বারবারই এ গোষ্ঠীটি মার্কিন ড্রোন হামলার লক্ষ্যতে পরিণত হয়।