সাংবাদিক গোলাম ফারুক আর নেই

 
 
বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক আর নেই (ইন্নলিল্লাহি....রাজিউন)। সোমবার রাত পৌনে ১০টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী এক মেয়ে রেখে গেছেন।
সোমবার রাত ৯টার দিকে নিজ বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইলে অবস্থানের সময় হঠাত্ অসুস্থবোধ করলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে দায়িত্বরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বিকাল ৫ টার সময় ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে তাকে নিজ গ্রাম কুশমাইলে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি বণিক বার্তার আগে সমকাল, আনন্দ ভুবন ও এবিসি রেডিওর গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।