ন্যাপ নেতা মোমেন ভুঁইয়া আর নেই

 
 
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর)-এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি আব্দুল মোমেন ভুঁইয়া আর নেই।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আব্দুল মোমেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আব্দুল মোমেন ভুঁইয়ার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের হিংগুলা গ্রামে। তিনি নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  মোমেন ষাটের দশকে ন্যাপ নেতা মোজাফফর আহমদের সংস্পর্শে আসেন। ষাটের দশকের সব আন্দোলনের সক্রিয় এই নেতা মুক্তিযুদ্ধে অংশ নেন।