মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২৫

 
 
মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দু’দল গ্রমবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বেথুলিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে মাগুরা সদর ও  মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্দুল মান্নান ও বিনোদপুরের ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজান সিকদারের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে বেথুলিয়া বাজারে মিজান সিকদারের সমর্থক খায়রুল শেখ ও আব্দুল মান্নানের সমর্থক শহিদুল ইসলামের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় দলের সমর্থকেরা দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের ২৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।