প্রতি বছরের ন্যায় এবারও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে ঈদুল আজহায় ২৪তম গরু কোরবানি দিয়েছেন মুক্তিযোদ্ধা ডা. সহিদার রহমান। প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ১৯৯০ সাল থেকে গরু কোরবানি দিয়ে আসছেন তিনি। তিনি অঙ্গীকার করেছেন, যতদিন তিনি (শেখ হাসিনা) বেঁচে থাকবেন ততদিন তিনি তার নামে গরু কোরবানি দিবেন।
রংপুর নগরীর বাহাদুর সিংহ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ডা. সহিদার রহমান। তিনি এখন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। বর্তমানে পল্লী চিকিত্সক।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে সহিদার রহমান বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত ২০ বছর ধরে কাফনের কাপড় পরে বেড়িয়েছেন। তিনি আরও ওয়াদা করেছিলেন, বঙ্গবন্ধুকে যেহেতু খুনিরা তার জানাজার সময় ৫৭০ কাপড় কাচার সাবান দিয়ে গোসল করিয়েছিলেন। সেই সাবান দিয়ে তিনি আজও গোসল করছেন। তার শেষ ইচ্ছা মৃত্যুর পর যেন তাকে ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়।
মুক্তিযোদ্ধা ডাঃ.সহিদার রহমান বাকী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করা এবং বঙ্গবন্ধুর বিদেশে অবস্থানরত খুনিদের দেশের মাটিতে এনে বিচারের জোর দাবি জানান সরকারের কাছে।