জ্বালানি সাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরি করতে সক্ষম নীল এলইডি (লাইট এমিটিং ডায়োড) উদ্ভাবনের জন্য চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতে নিলেন তিন জাপানি বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই তিন গবেষকের নাম ঘোষণা করে। তারা হলেন- ইসামু আকাশাকি, হিরোশি আমানো ও সুজি নাকামুরা। খবর বিবিসির।
রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার।