জয়ললিতার জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন কর্নাটক হাইকোর্ট। ভারতের তামিলনাড়ু রাজ্যের কারারুদ্ধ সাবেক মুখ্যমন্ত্রী ললিতার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত এ সিদ্ধান্ত নেয়। খবর আইএএনএসের।
উল্লেখ্য, কর্নাটকের একটি বিশেষ আদালত গত ২৭ সেপ্টেম্বর জয়ললিতাকে ৪ বছরের কারাদণ্ডাদেশ ছাড়াও ১০০ কোটি রুপি জরিমানা করে।