মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর উত্তরখানের আজমপুরের এক ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরখান থানার এসআই নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরণে জিন্স প্যান্ট ও আকাশি রঙের হাফ শার্ট ছিল। গলায় ও মুখে গামছা পেচানো ছিল। কোমরের ওপরের অংশে অস্ত্রের আঘাত ছিল।
কমপক্ষে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।