দুবাইগামী বিমানের জরুরি অবতরণ, ঘিরে রেখেছে পুলিশ

চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ওই ফ্লাইট থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। সেখানে ককপিটে অবাঞ্ছিত ঘটনার কারণে তাদের নামিয়ে দেওয়া হয়। সিভিল অ্যাভিয়েশন সচিব মহিবুল হক জানিয়েছেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ভেতরে আছেন একজন সন্দেহভাজন ও ২ জন ক্রু।

আজ রবিবার বিকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, এ ঘটনার পর সেখানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট মোতায়েন রয়েছে। অভিযানে অংশ নিয়েছেন নৌ-কমান্ডোরা।  

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল ফ্লাইটটি।

আরও পড়ুন: মওদুদের বিরুদ্ধে দুই ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

ইত্তেফাক/এমআই